Monday, September 14, 2026
Monday, September 14, 2026
বাড়িবিজনেস আপডেটরেস্তোরাঁ ব্যবসায় নামল প্রাণ গ্রুপ!

রেস্তোরাঁ ব্যবসায় নামল প্রাণ গ্রুপ!

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ এবার রেস্তোরাঁ ব্যবসায় নামল। ‘ডেইলি দাওয়াত’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছে তারা। এতে ভাত, ভর্তা, মাছ ও মাংসের মতো বাংলা খাবার পাওয়া যাবে। ‘খাবারে উৎসবের স্বাদ’, এই স্লোগানে নতুন এই রেস্তোরাঁ চেইনের যাত্রা শুরু হয়েছে। উদ্যোগটি নিয়েছে প্রাণের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বেকারস।

প্রাণ গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেইলি দাওয়াতের প্রধান আকর্ষণ হবে হাঁসের মাংস, কালা ভুনা ও চুই ঝালের মাংস। এতে সকালে নাশতা এবং দুপুর ও রাতে দেশীয় ঐতিহ্যবাহী শতাধিক বাংলা খাবার পাওয়া যাবে। এ ছাড়া বিকেল ও সন্ধ্যায় বিভিন্ন ধরনের কাবাবও থাকবে।

এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, ‘মনোরম পরিবেশে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের বাংলা খাবার উপভোগ করা যায়, দেশে এমন রেস্তোরাঁর সংখ্যা কম। আমরা ভোক্তার চাহিদা অনুযায়ী সেই অভাব পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয়কেন্দ্র চালু করব। পরে ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীসহ বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।’

ডেলিভারি খরচ কমাতে মেট্রোস্টেশনসহ নানা এলাকায় বসেছে ডিজিটাল লকার!

ডিজিবক্সের ডিজিটাল লকারে পণ্য সংগ্রহের জন্য ৭২ ঘণ্টা সময় পাওয়া যায়। এর মাশুলও প্রচলিত এ ধরনের সেবার বিপরীতে মাশুলের অর্ধেকের কম। এ ছাড়া সেবার...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page