Friday, September 11, 2026
Friday, September 11, 2026
বাড়িভ্যাটওটিটি’র ওপর শুল্ক আরোপ!

ওটিটি’র ওপর শুল্ক আরোপ!

প্রস্তাবিত বাজেটে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম পরিষেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ওটিটি ব্যবহারকারীদের পরিষেবা ব্যয় বাড়ছে। অর্থ উপদেষ্টা বলেন, ‌‘ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।’

এদিকে, ওটিটি’র ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকে। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন, সেই ব্যাপারে কোন ধারণা, তথ্য হালনাগাদ কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকূলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কনটেন্ট দেখেন, সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন?
বিশ্বে বর্ধনশীল যেকোন শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেওয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হল যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেওয়ায়, পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত।’

তিন লাখ টাকার বেশি থাকলে কেটে রাখা হবে আবগারি শুল্ক!

ব্যাংকে বেশি টাকা থাকলে আপনার কাছ থেকে শুল্ক কেটে রাখবে। এত দিন ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলে আবগারি শুল্ক কেটে রাখা হতো।...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page