Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
বাড়িচাকুরিস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ!

স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ ধরনের শূন্য পদে মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে লক্ষ্মীপুরে। এই জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনকারীর বয়স

৩০ সেপ্টেম্বর প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://csl.teletalk.com.bd অথবা http://csil.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে

আবেদন ফি

আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ কোর্স, আবেদন শেষ ১৮ অক্টোবর!

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত। আবেদনে বয়স...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page