Friday, September 11, 2026
Friday, September 11, 2026
বাড়িবিজনেস আপডেটচালু হচ্ছে সরকারি ফার্মেসি!

চালু হচ্ছে সরকারি ফার্মেসি!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এতে করে স্বল্পমূল্যে মিলবে ওষুধ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটা নতুন বন্দোবস্ত, যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে, সেখানে এই ফার্মেসি করা হবে।
স্বাস্থ্য খাতের বিশাল চাপ এবং ওষুধের উচ্চমূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, যার ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

ডেলিভারি খরচ কমাতে মেট্রোস্টেশনসহ নানা এলাকায় বসেছে ডিজিটাল লকার!

ডিজিবক্সের ডিজিটাল লকারে পণ্য সংগ্রহের জন্য ৭২ ঘণ্টা সময় পাওয়া যায়। এর মাশুলও প্রচলিত এ ধরনের সেবার বিপরীতে মাশুলের অর্ধেকের কম। এ ছাড়া সেবার...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page