Saturday, May 16, 2026
Saturday, May 16, 2026
বাড়িব্যাংকিংপবিত্র রমজানে বেলা আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন।

পবিত্র রমজানে বেলা আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন।

পবিত্র রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বর্তমানে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে রমজানে মাসে ব্যাংক লেনদেনের সময় কমে আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।


বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে চায় আকিজ রিসোর্স!

ইসলামি ধারার ব্যাংকগুলোর হারানো গ্রাহক টানার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। অনুমোদন পেলে ব্যাংকটির নাম হবে ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’। এতে অংশীদার...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page