Tuesday, September 22, 2026
Tuesday, September 22, 2026
বাড়িভ্যাটব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা!

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা!

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকেরা। জাতীয় রাজস্ব বোর্ড এ কথা বলেছে।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানি করার সুবিধা দেওয়া হয়েছে।
শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিরূপিত শুল্ক করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে। দেশের রপ্তানি–বাণিজ্য সম্প্রসারিত হবে।

তিন লাখ টাকার বেশি থাকলে কেটে রাখা হবে আবগারি শুল্ক!

ব্যাংকে বেশি টাকা থাকলে আপনার কাছ থেকে শুল্ক কেটে রাখবে। এত দিন ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলে আবগারি শুল্ক কেটে রাখা হতো।...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page