Monday, September 21, 2026
Monday, September 21, 2026
বাড়িবিজনেস আপডেটখোলা বাজারে বেড়েছে ডলারের দাম

খোলা বাজারে বেড়েছে ডলারের দাম

গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে কেনা–বেচা উভয় ক্ষেত্রেই ডলারের দাম অন্তত ৪ টাকা বেড়েছে।একই সঙ্গে প্রবাসী আয়ের ডলারের দামও বেড়েছে। দুটো কারণে ডলারের দাম হঠাৎ করেই বেড়েছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার কেনা হচ্ছে ১২৬ টাকা ৭০ পয়সায়, আর বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা দামে। মাত্র ১০ দিন আগেও খোলাবাজারে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৫০ পয়সায়। তখন ওই ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকায়।মূলত বিদেশগামী যাত্রীদের পক্ষ থেকে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে অনেকে ছুটি কাটাতে বিদেশে যাচ্ছেন, ফলে তাঁরা ডলারের চাহিদা বাড়িয়েছেন। আর বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত দামে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেনা হচ্ছে। এ ছাড়া আমদানি দায় মেটাতেও ব্যাংকগুলো আগের তুলনায় বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনে আনছে। ফলে প্রবাসী আয়ের ডলারের দাম ১২৪ টাকা ছাড়িয়ে গেছে। এতে প্রবাসী আয় বাড়লেও পাল্লা দিয়ে খোলাবাজারে ডলারের দাম বেড়ে গেছে।

শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে চায় আকিজ রিসোর্স!

ইসলামি ধারার ব্যাংকগুলোর হারানো গ্রাহক টানার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। অনুমোদন পেলে ব্যাংকটির নাম হবে ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’। এতে অংশীদার...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page